• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ঝালকাঠির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ কিশোরের আর্থিক জরিমানা

Lovelu / ২০৮ Time View
Update : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে তিন কিশের জেলেকে ৫হাজার টাকা করে মেট ১৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২২অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।

আটককৃতদের মধ্যে একজন আসন্ন এইচএসসি পরীক্ষার্থী। বাকী দু’জনও ছাত্র। এরা হলো, উপজেলার মগড় ইউনিয়নের উজ্জ্বল (১৭), ওবায়দুল (১৬) ও মো. রাজিব(১৬)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারী আদেশ শতভাগ প্রতিটালন করে মা ইলিশ রক্ষায় প্রশাসন সদা তাৎপর।
উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) সৈয়দ নজরুল ইসলাম জানান, মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ১৫তম দিনে তিনজন কিশোর জেলেকে আটক করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮ জেলেকে দন্ড প্রদান করা হলো। অভিযানে ব্যাপক পরিমান কারেন্ট জাল জব্দ করে জন সন্মুক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category