• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড. মমতাজুল হক

Lovelu / ৩০১ Time View
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারীঃ

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৮ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টায় জেলার ৬ উপজেলার ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। ভোটার শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পেরেছেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মমতাজুল হক আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মোট ৮৫৮ জন। এর মধ্যে ভোটার হয়ে ৮৫৩ জন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৬টি সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত ২টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category