• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ি) উপনির্বাচন: তদন্তে নামলো ইলেকশন কমিশন (ইসি) 

Lovelu / ৩১৯ Time View
Update : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধা-৫ (সাঘাটা -ফুলছড়ি) আসনের উপ- নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের কারণে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কমিটি গঠন করেন। শুক্রবার (১৪ অক্টোবর) গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা আবদুল মোত্তালিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে। আর সদস্য দুজন হলেন—যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার ভোট গ্রহণ চলাকালে প্রথমে বেলা দশটার পর গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ করায় ভরতখালি উচ্চবিদ্যালয় কেন্দ্র, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে দফায় দফায় ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category