• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

 আওয়ামী লীগের মামলা থেকে জাতীয় পার্টি ও বিএনপি’র শতাধিক নেতাকর্মীর জামিন

Lovelu / ২৬৫ Time View
Update : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গত ১২ অক্টোবর বুধবার গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি)  আসনের উপ নির্বাচনকে ঘিরে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের দায়ের করা মামলায় জাতীয় পার্টি ও বিএনপি’র শতাধিক নেতা কর্মীকে আসামি করে। সেই মামলায় ১৩ অক্টোবর বৃহস্পতিবার গাইবান্ধার বিজ্ঞ আদালত থেকে সকল আসামী জামিনে মুক্তি লাভ করেছে।
জামিন পেয়ে  জাতীয় পাটি ও বিএনপি’র নেতা কর্মীরা বলেন আমাদের  বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যমূলক মামলা দায়ের করে হয়রানি করা হয়েছে ।
জামিনে পেয়ে নেতারা বলেন, সাঘাটা- ফুলছড়ি উপজেলার লুঙ্গি পরা জনগণ ভালোমন্দ সব কিছু জানে ও বোঝে। জাতীয় পাটির নির্বাচনী মাঠ ভালো থাকায় আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হবে ভেবে আমরা যাতে ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে না পারি সেই জন্য ভোটের আগের দিন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এরপর ভোটের দিন এলাকা ছাড়া করতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করেছে। নেতারা আরো বলেন, জনগণ  জাতীয় পাটির সাথে আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ । মামলা হামলা করে জনগণের মন কেড়ে নিতে পারবেন না। আগামী দিনেও সুষ্ঠু ভোট হলে নির্বাচনে লাঙ্গল মার্কার ব্যাপক ভোট পেয়ে জয়ী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category