• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুরে আদিবাসীর মহিলার লাশ উদ্ধার

Lovelu / ২৫২ Time View
Update : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)ঃ

বিরামপুরে তালামাই সরেন (৬০) নামের এক আদিবাসী বৃদ্বার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন।

নিহত তালামাই সরেন (৬০) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়নের নয়ানি খোশালপুর গ্রামের ফজলু বাস্কের স্ত্রী।

শুক্রবার (১৪ অক্টোবর) ভোর রাতে বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের নয়ানি খোশালপুর গ্রামে এ র্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঘরের বারান্দায় আদিবাসী তালামাই সরেনের (৬০) লাশ পড়ে থাকতে দেখতে পাই। স্বাভাবিক মৃত্যু মনে করে তাঁর পরিবার মরদেহটি মাটি দেওয়ার প্রস্তুতি নেয়। এসময় স্থানীয়রা থানা পুলিশকে ফোন দেয়। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তালামাই সরেনের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, পুলিশ খবর পেয়ে তালামাই সরেনের মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে। তালামাই সরেনের দেহে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

তিনি আরও জানান, এঘটনায় তালামাই সরেনের স্বামী ফজলু বাসকে (৬৫) কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছি।এছাড়াও ময়নাতদন্তের রিপাের্ট এলেই স্পষ্ট হবে এটি হত্যা, আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category