• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা

Lovelu / ৩২৪ Time View
Update : শনিবার, ৬ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শাজাহান মিয়া।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার, দপ্তর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, মাইনুল আলম, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য শাহনাজ সিদ্দিকী সোমাসহ ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা।

এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে পুস্তক অর্পণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এমএ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য সলিম উল্লাহ সেলিম, আসাদুর রহমান, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন, শফিক বাশার প্রমুখ।

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি মফিজুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক আল মামুন। আরও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, চাঁদপুর সাংবাদিক ফোরাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category