• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

করোনার আরেকটা ঢেউ এসেছে: সংসদে প্রধানমন্ত্রী

Lovelu / ২০৪ Time View
Update : বুধবার, ২৯ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

বুধবার (২৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপণী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বৈশ্বিক অতিমারি করোনার আরেকটা ঢেউ এসেছে।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আমরা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। আমরা সবাইকে টিকা দিতে পেরেছি। ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী আমরা শতভাগ টিকা দিতে পেরেছি। নতুনভাবে দেখা দিয়েছে। সবাইকে বলবো, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে।

এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মরার ওপর খাড়ার ঘা আমাদের জন্য বলেও মন্তব্য করেন সংসদ নেতা।

তিনি বলেন, তিনটি গৌরবময় অধ্যায় আমাদের উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য একটা মাইলফলক। আমরা আমাদের দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা বার বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশের মানুষের জন্য এই গৌরবটা আমরা বয়ে আনতে পেরেছি।

এ সময় বিগত ১৩ বছরের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান।

বক্তব্যের শুরুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সদ্য প্রয়াত নির্মল রঞ্জন গুহর বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগের নির্মল গুহ মৃত্যুবরণ করেছেন। এই বন্যার সময় তার নেতৃত্বে ত্রাণ দিচ্ছিল। সে অসুস্থ্য হয়ে যায়। আজকে সে মারা গেল। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category