• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

দুর্গত এলাকায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Lovelu / ১৯৫ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

উজান থেকে নেমে আসা ঢল আর ভারীবর্ষণের কারণে সৃষ্ট বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা দুর্গত এলাকাগুলোতে যেন বিশেষ নজর দেওয়া হয় সেজন্য প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১৯ জুন) অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বঙ্গবন্ধুকন্যা। ২০২১ সালে সাফ গেমসে চ্যাম্পিয়ন হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

 

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি জীবনমানও স্বাভাবিক রাখতে হবে। বন্যায় মানুষের যেন কষ্ট না হয় সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, বন্যার পানি নামার সময় দেশের অন্য এলাকাও প্লাবিত হতে পারে। সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে দেশীয় খেলা আরও বেশি জনপ্রিয় করে তোলার পরামর্শ দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা ডাংগুলি, হাডুডু খেলা ভুলতে বসেছে। এসব খেলা তারা খেলেনি। ডাংগুলি ভালো খেললে বেসবলটাও ভালো খেলতে পারবে।’

ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা যেতে পারে জানিয়ে শেখ হাসিনা বলেন, ক্রিকেট খেলার জন্য পিচটা অনেক গুরুত্বপূর্ণ। সেটিকে সুরক্ষিত রেখে একপাশে ফুটবলও খেলা যেতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category