• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধানমন্ত্রী

Lovelu / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।

তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন। মহাযোগীর তিরোধান দিবসে সকল ভক্ত-অনুরাগীদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সিদ্ধ যোগীপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মধ্যে কখনো জাতিভেদ ছিল না। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর শরণে যেতেন এবং তিনিও সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন।

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা এখন উন্নয়নশীল দেশ। আমরা বাংলাদেশে সমভাবে সবার উন্নয়ন করে যাচ্ছি উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।

তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে সকল আয়োজনের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category