• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ১শ’ ৩০ পিস ইয়াবাসহ আটক ৩

Lovelu / ৩৫১ Time View
Update : বুধবার, ১ জুন, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ৩ জন আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে মঙ্গলবার রাতে উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ফরাজি কান্দি নেদায়ে ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উত্তর পাশের পুকুরপাড়ের মাটির রাস্তা থেকেই ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক বিল্লাল (৩৮) উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আবুল কাশেম মাঝির ছেলে ও অপরজন ফরাজি কান্দি (বর্তমান রামদাসপুর) গ্রামের মৃত হাসেম মাঝির ছেলে আব্দুল কাদির ৩৭)।

অপর আরেকটি অভিযানে মতলব উত্তর থানার এসআই হারুন অর রশীদ পৃথক একটি অভিযান পরিচালনা করে মতলব রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে জব্বার মিয়ার স’মিল সংলগ্ন বালুর মাঠ থেকে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক সন্জয় বর্মন (২২) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়ের কান্দি গ্রামের শ্রী কৃষ্ণ বর্মনের ছেলে।
আটকদের চাঁদপুড জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ বিষয় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক ব্যাবসায়ীদের আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের সাথে কোন আপোস নেউ। যারা মাদকের সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক বিরোধী অভিযান অভ্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category