• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মতলবে ভূয়া বিচারপতি আটক

Lovelu / ৩৮৬ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় নিজের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন বিপ্লব প্রধান (৪০)। এ সময় জাতীয় সেবা নাম্বার (৯৯৯) এ ফোন দিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ প্রটোকলসহ অন্যান্য সুবিধা গ্রহণ করেন। আজ শুক্রবার দুপুরে মতলব পৌরসভাধীন উত্তর দিঘলদী গ্রামের শমসের আলী প্রধানীয়া বাড়ী থেকে ভুয়া বিচারপতি পরিচয় দেওয়া বিপ্লব প্রধানকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

জানা যায়, দাউদকান্দি পুলিশ নিয়ন্ত্রন কক্ষ (কন্ট্রোল রুম) থেকে মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হয় যে, একজন বিচারপতি মতলবে যাচ্ছেন। পুলিশ বিপ্লব প্রধানকে প্রটৌকল দিয়ে তাঁর বাড়ী পৌছে দেন। এ সময় তাঁর বাড়ী ঘরের ঝরাঝীর্ণ পরিবেশ দেখে পুলিশের সন্দেহ হয়। খোঁজ খবর নিয়ে দেখেন সে পেশায় একজন ওয়ার্কসপ ব্যবসায়ী। পরে তাকে প্রাইভেটকারসহ আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। আটককৃত বিপ্লব প্রধান উপজেলার দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। মতলব সরকারি কলেজ গেইট এলাকায় তার একটি ওয়ার্কসপ দোকান রয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে দাউদকান্দি হয়ে মতলবে আসার পথে আটককৃত বিপ্লব প্রধান জাতীয় সেবা নাম্বারে ফোন দিয়ে পুলিশ প্রটোকল চান। এ সময় জাতীয় সেবা কেন্দ্র থেকে দাউদকান্দি পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি অবগত করে। দাউদকান্দি পুলিশ কন্ট্রোল রুম মতলব দক্ষিণ থানার ওসি মোঃ মহিউদ্দিন মিয়াকে অবগত করেন। পরে বাড়ী থেকে প্রাইভেটকারসহ (ঢাকা-মেট্টো)গ-১৭-২৯১৩) বিপ্লবকে আটক করে। দিনভর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

কলেজ গেইট এলাকার একাধিক ব্যবসায়ী জানান, সে কিছুদিন আগে স্ট্রোক করেছে। শারীরিকভাবে অসুস্থ। সে পূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভূয়া বিচারপতিহিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category