• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরের এখলাছপুরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ

Lovelu / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
Exif_JPEG_420

শহিদুল ইসলাম খোকন :

মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে চাল দেওয়া হয়েছে।

১২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্না। উপস্থিতিতে ৭ শ’২৪ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৪০ কেজি করে দুই মাসের মোট ৮০ কেজি চাল বিতরন করা হয়েছে।

চাউল বিতরণ কালে এখলাছপুর ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার, সচিব, ইউপি সদস্যসহ রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে পদ্মা- মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। তারই কারনে অভিযান চলাকালে জেলেদের মাঝে দুই বারে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাউল দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category