• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবে সড়ক দুর্ঘটনায় নিহত

জন্মদিনেই মৃত্যু হলো নুসরাতের

Lovelu / ২৯০ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

শহিদুল ইসলাম খোকন :

৮ মে রবিবার মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নুসরাত (৯) এর শুভ জন্মদিন। জন্মদিনের কেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় নুসরাত।

ঘটনাসূত্রে জানা যায়, ৮ মে রবিবার নুসরাতের জন্মদিনের কেক কিনতে নুসরাতের মা ও তার ছোট বোনকে নিয়ে মতলব বাজার থেকে কেক কিনে আনে। সিএনজি যোগে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে বাড়ির সামনে নামে। সিএনজি ড্রাইভারকে ভাড়া দেওয়ার সময় নুসরাত দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে চাঁদপুরগামী একটি প্রাইভেটকার এসে থাক্কা দেয়। এতে নুসরাত গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও উপজেলার সাবুর এলাকার আবদুল মান্নানের ছেলে ড্রাইভার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমার গড়ির মালিক রিয়াজ উদ্দিন রাতুল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে চাঁদপুর যাওয়ার সময় নন্দলালপুর এলাকায় সিএনজির পিছন থেকে হটাৎ একটি মেয়ে দৌড় দিয়ে গাড়ির সামনে পরে। মেয়েটিকে বাচাতে গিয়ে আমি গাড়ি রাস্তা তেকে নিচে নামিয়ে দেই। আরেকটু নিচের দিকে গেলে আমি ও গাড়ির মালিকের পরিবারসহ মৃত্যু হতে পারতো। পরে খবর পেলাম দূর্ঘটনায় আহত নুসরাত ঢাকা মেডিকেল মারা গেছে।

এবিষয়ে মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, দূর্ঘটনার খবর পেয়ে এসআই পলাশ বড়ুয়া ঘটনাস্থলে যায়। নিহত নুসরাতের অভিভাবকরা স্থানীয়ভাবে মিমাংসা হওয়ায় থানায় মামলা করেনি।

এবিষয়ে নিহত নুসরাতের মামা রোবেল বেপারী জানান, আমার বোন নুসরাতের মা থেকে জানতে পেরেছি নুসরাত দৌড় দিয়ে গাড়ির সামনে পরেছে তাই থানায় মামলা করিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category