• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু 

মতলব উত্তরে দুর্বৃত্তদের হামলায় উজ্জল মিজি নিহত

Lovelu / ৪২৭ Time View
Update : শুক্রবার, ৬ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলে দুর্বৃত্তদের হামলায় উজ্জ্বল মিজি (৪০) নামে একজন নিহত হয়েছে।

খোজ খবরে জানা যায়, ৬ মে শুক্রবার ভোর রাতে আনুমানিক ২ টার দিকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় একটি অনুষ্ঠানের জন্য ডেকোরেটরের কাজ ও রান্না-বান্নার কাজ তদারকি করতে আসলে সেখানেই দুর্বৃত্তরা উজ্জল মিজির উপর হামলা করে। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জল মিজিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই উজ্জ্বল মিজির মৃত্যু হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত উজ্জল মিজির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচরে। তার শশুর বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উজ্জ্বল মিঝি নৌ ঢাকাত দলের সদস্য ছিল। কি নিয়ে দৃবৃত্তদের মধ্যে দ্বন্দ্ব ছিলা কেউ বলতে পারেনি।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রক্তাক্ত অবস্থায় উজ্জ্বল মিঝিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে ঐখানে তার মৃত্যু হয়। ওখানেই তার ময়না তদন্ত হবে। এখনো তার আত্মীয় স্বজনরা মামলা করতে আসেনি, তবে মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category