• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা

Lovelu / ৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বন্ধুত্ব, সহমর্মিতা ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দ-আড্ডা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৮৪ ব্যাচের সংগঠন ‘চুরাশিয়ান বাংলাদেশ’-এর দ্বিতীয় মহামিলনমেলা। শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী পূর্বাচলের একটি পার্কে আয়োজিত এ মিলনমেলায় সারাদেশ থেকে প্রায় আড়াই হাজার চুরাশিয়ান অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও চাঁদপুরের কৃতিসন্তান আলমগীর সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব তৌফিকুল ইসলাম তপু।

মিলনমেলায় দেশের বিভিন্ন বিভাগের বন্ধুদের অংশগ্রহণে ফটোসেশন, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, খেলাধুলা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ার সুযোগে দিনভর উৎসবমুখর পরিবেশে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

৬০ থেকে ৬২ বছর বয়সেও বন্ধুদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা ও বন্ধুত্বের অটুট বন্ধন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বর্ণাঢ্য আয়োজন ও সুন্দর ব্যবস্থাপনার জন্য আয়োজকদের প্রশংসা করেন অংশগ্রহণকারীরা।

‘চুরাশিয়ান বাংলাদেশ’-এর এ মহামিলনমেলায় রেজিস্ট্রেশনে প্রথম স্থান অর্জন করে চাঁদপুর জেলা, দ্বিতীয় স্থান কুমিল্লা জেলা এবং তৃতীয় স্থান অর্জন করে টাঙ্গাইল জেলা।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী দিলশাদ জাহান কনাসহ বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গান, আড্ডা, স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

পুরোনো দিনের স্মৃতি, প্রিয় বন্ধুদের সান্নিধ্য আর পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে ‘চুরাশিয়ান বাংলাদেশ’-এর দ্বিতীয় মহামিলনমেলা পরিণত হয় এক আবেগঘন ও স্মরণীয় মিলনোৎসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category