• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন ত্রিশালে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন মুবিনা

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিলেন ইউএনও মনি

ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

Lovelu / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

 

শিক্ষার্থীদের পাঠদান আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর-২৯২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

 

উদ্বোধনকালে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান আরও আকর্ষণীয়, সহজবোধ্য ও আনন্দদায়ক হয়ে উঠবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম সারোয়ার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজ্জব আলী প্রধান, শিক্ষানুরাগী কবির হোসেন মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বিদ্যালয়ে আধুনিক শিক্ষাব্যবস্থার এ সংযোজনকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, মাল্টিমিডিয়া ক্লাসরুমের যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category