কামরুল হাসান রাব্বি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিশু নিখোঁজ প্রতিরোধ ও শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর-২০২৬) উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাস্তবতা মতলব’-এর উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা, অপরিচিত ব্যক্তির সঙ্গে চলাফেরায় সতর্কতা, ব্যক্তিগত সুরক্ষা, বিপদে করণীয় এবং শিশু নিখোঁজ হওয়ার ঝুঁকি প্রতিরোধে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
বাস্তবতা মতলব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ বিন মোফাজ্জল এর সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক শাকিল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান।
এ সময় সংগঠনের উপদেষ্টা সুমন বেপারী, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম শ্যামল সহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পারিবারিক সচেতনতা, শিশুদের প্রতি বিশেষ নজরদারি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
আয়োজকরা জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও নিখোঁজ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।