• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন ত্রিশালে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন মুবিনা

মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Lovelu / ৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে ছেংগারচর সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি ছেংগারচর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি গনি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী এবং চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, সদস্যসচিব আরশাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনিসুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্যসচিব ফরহাদ হোসেন।

 

এ ছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category