• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মতলবে সপ্রাবি জায়গা দখল করে চলছে রাস্তা নির্মাণ

Lovelu / ২৮০ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

মাহবুব আলম লাভলু :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮৩ নং বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে চলছে রাস্তা নির্মাণ ।

সরজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে শুরু করে পূর্ব উত্তর পাশ পর্যন্ত ৮ ফিট করে রাস্তা নির্মাণের কাজ চলছে। এতে করে বিদ্যালয়ের প্রায় ৪ শতক জমি কমে যাচ্ছে মূল জায়গা থেকে।

প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, বিদ্যালয়ের ৩৩ শতক জায়গা রয়েছে। এক পাশে বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠ। কিছুদিন ধরে বিদ্যালয়ের পূর্ব পাশের প্রায় ৪ শতক জায়গা দখল করে রাস্তা নির্মাণের কাজ করছেন। এতে বিদ্যালয়ের জায়গা কমে যাচ্ছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, যেখান দিয়ে রাস্তা যাচ্ছে তারও পূর্ব পাশে বিদ্যালয়ের জায়গা আছে, সেখান দিয়ে রাস্তাটা নিলে ভালো হতো।

স্থানীয় ইউপি সদস্য মো. রিয়াদ বলেন, ‘আমাদের গ্রামের লোকজনের দেওয়া জায়গায় স্কুল। জনগণের সুবিধার জন্যই এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। তাছাড়া আরেকটু পূর্ব দিকে অনেক নিচু। ঐখান দিয়ে রাস্তা করলে যে পরিমান বরাদ্দ আছে তাতে ঐ রাস্তার কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া মুঠোফোনে বলেন, বিষয়টি জেনেছি। সহকারী শিক্ষা অফিসার আহসান উল্লাহকে পাঠিয়েছি। ওনার রির্পোট অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category