• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

Lovelu / ২৬ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদন:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন-২০২৬) সকাল ১১টায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সভাপতি ও ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপির সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।

 

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূরুল হক জিতু সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাদক্ষ বশির আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন ,জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু,ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার ও উপজেলা আমিনূল আহসান ফেরদৌস, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু,উপজলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল মালেক মোল্লা,উপজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান ,উপজলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন বলেন,
জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক এবং ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবেও তিনি স্মরণীয়।তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবারসহ বিএনপি এ পর্যন্ত পাঁচ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়।

পরে জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনাও করেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি:মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category