নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,মাদক একটি সামাজিক সমস্যা তাই সকলকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতি পরিবার থেকে যদি আমরা মাদকে না বলি,তাহলে মাদক নিমূল হয়ে যাবে।

শনিবার (১৮ এপ্রিল-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,যারা মাদক সেবন করে তাদেরকে বুঝাতে হবে, সে মাদক সেবন করে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণে তার সমাজ, দেশ, অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রত্যেকের যার যার জায়গা হতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তবেই আমরা একটি মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে পারব। আসুন আমরা সবাই মিলে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলি।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি রহমত উল্লাহ সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর সরকার, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, চাঁদপুর জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (আনিস),উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রদান,জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী,সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন