• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

Lovelu / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা, উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও হালখাতা খোলার মতো ঐতিহ্যবাহী আয়োজন।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি’র নেতৃত্বে সকালেই বের হয় বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রা সবার দৃষ্টি কাড়ে।

পরে উপজেলা বটতলায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজনে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব আলম লাভলু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।

উৎসবমুখর এ আয়োজনে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category