• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশন অবৈধ ৭ টি জাল জব্দ ও ৩ টি জাগ উচ্ছেদ  প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী  ভুট্টা খেতে মিললো প্রতিবন্ধী কিশোর বাবুর লাশ দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছেঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত:  মহাপরিচালক মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবেঃ মো. জালাল উদ্দিন চাঁদপুর-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করে জালাল উদ্দিনকে সমর্থন দিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না: নূরুল হক সরকার(সিআইডি)

দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছেঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Lovelu / ৫২ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই বিজয় কোনো একক ব্যক্তি বা দলের নয়,এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের এবং দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষের।

 

শনিবার(১৪ জানুয়ারি-২০২৬) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনের ফলাফল পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

তারেক রহমান বলেন, সব ধরণের প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করতে সক্ষম হয়েছি। তবে অর্জিত এই স্বাধীনতার পথে চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো একটি জটিল অবস্থার মধ্য দিয়েই আমাদের নতুন যাত্রা শুরু করতে হচ্ছে।

ভবিষ্যতে যেন কোনো অপশক্তি পুনরায় দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

তারেক রহমান এবারের নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় শরিক হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category