• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসছেন

রাতের আধার কাটিয়ে ওঠার আগেই জনতার মহাসমুদ্র পূর্বাচলে

Lovelu / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:

দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসছেন।

দলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তবে রাতের আধার কাটিয়ে ভোরের আলো ফোটার আগেই জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পূর্বাচলের  ৩০০ ফিট সড়ক।ব্যানার, ফেস্টুন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির দলীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা।নেতাকে দেখার জন্য শীতের কনকনে ঠাণ্ডা হাওয়া উপেক্ষা করে রাত পেরিয়ে অপেক্ষায় আছেন দলটির হাজারো নেতাকর্মী।

সরেজমিনে দেখা যায়, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সড়কের সঙ্গে সংযুক্ত সবগুলো রাস্তায় মাঝরাতেও অসংখ্য নেতাকর্মী ও সমর্থকেরা অবস্থান নিয়েছেন। রাতভর সমাবেশস্থলের আশপাশে কাঁথা-কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর আয়োজন করছেন অনেকেই। রাস্তায় পাটি, পলিথিন বিছিয়ে পাতলা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থাকতে দেখা যায় নেতাকর্মীদের।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।সেখানে এক ঘণ্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে এবং ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি নির্ধারিত রয়েছে। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া সঙ্গে আছেন মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category