নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খাস জমি থেকে মাটি কাটার অপরাধে তিন জনকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার(২৩ ডিসেম্বর -২০২৫)বিকাল উপজেলার ষষ্ঠ খন্ড বোরচর এলাকায় এ ঘটনা ঘটে। মোবাইল কোর্ট পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৩.৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার নিমিত্ত কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ষষ্ঠ খন্ড বোরচর এলাকায় অবৈধ ভাবে কৃষি খাস জমির মাটি মাটার অপরাধে ৩ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ জানান, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কৃষি আবাদি ও খাস জমিতে মাটি কাটা অপরাধ। তাই আমরা অপরাধীরদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছি। আজ তিন জনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের বিধি মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।