• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলব উত্তরে কৃষি খাস জমির মাটি মাটায় ৩ জনকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

Lovelu / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খাস জমি থেকে মাটি কাটার অপরাধে তিন জনকে ৩ লক্ষ টাকা  জরিমানা করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার(২৩ ডিসেম্বর -২০২৫)বিকাল উপজেলার ষষ্ঠ খন্ড বোরচর এলাকায় এ ঘটনা ঘটে। মোবাইল কোর্ট পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।

জানা যায়, মঙ্গলবার  বিকাল ৩.৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার নিমিত্ত কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়  ষষ্ঠ খন্ড বোরচর এলাকায় অবৈধ ভাবে কৃষি খাস জমির মাটি মাটার অপরাধে ৩ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ জানান, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কৃষি আবাদি ও খাস জমিতে মাটি কাটা অপরাধ। তাই আমরা অপরাধীরদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছি। আজ তিন জনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের বিধি মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category