• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

মতলবে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদান

আমরা বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান : তানভীর হুদা

Lovelu / ২৬৯ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আমরা বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান। বিচার পাওয়ার, মত প্রকাশের ও সম্মানের অধিকার সকলের জন্য নিশ্চিত করতে হবে। সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য আগামী নির্বাচনে বিএনপির মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করাতে হবে।

 

শুক্রবার (২৪ অক্টোবর-২০২৫) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে। এখন সেই দেশকে নতুন করে গড়তে পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফায়। এই দফাগুলোর মধ্যেই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিশেষ করে ১৬ নম্বর দফায় বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিরাপত্তা প্রদান করা হবে।

 

তানভীর হুদা বলেন, বাংলাদেশে এখন প্রয়োজন ঐক্য ও শান্তির রাজনীতি। বিএনপি সেই ঐক্যের প্রতীক। এখানে কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষই এই দেশের নাগরিক, সবাই সমান মর্যাদার অধিকারী। বিএনপি ঐক্যের রাজনীতি করে।

 

সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, চরকালিয়া দূর্গাপূজা মণ্ডপের সভাপতি সূদীর বিশ্বাস, উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কীর্তনিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সভা শেষে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিতে যোগদান করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category