• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

মতলব উত্তরে তানভীর হুদার নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা প্রচার

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে নতুন বাংলাদেশের ভিত্তি প্রস্তরঃ তানভীর হুদা

Lovelu / ২৯১ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। এই কর্মসূচি বাস্তবায়নই পারে দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোকে পুনর্গঠন করতে।

 

রবিবার (১৯ অক্টোবর২০২৫) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে। এবার জনগণ ভোটের মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধার করবে। বিএনপি জনগণের দল আমরা রাজপথে, ঘরে ঘরে, বাজারে বাজারে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি।

 

তানভীর হুদা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আওয়ামী সরকারের দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্রের প্রতিটি খাত ভেঙে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন।

 

তানভীর হুদা বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি হচ্ছে জনগণের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের একটি রূপরেখা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও প্রশাসনে যুগান্তকারী পরিবর্তন আসবে।

 

এসময় এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইসলামবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রধান, যুবদল নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য আল আমিন, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক হানিফ প্রধান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা কবির হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমা আক্তার, বিএনপি নেতা লিটন জমাদ্দার, যুবদল নেতা মুরাদ সরকার, কবির, মান্নু, ছাত্রনেতা মহিন জমাদ্দার, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ছাত্রদল নেতা রাজিব, তানজিল প্রধান, সোহেল রানা মুন্নাসহ মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপি’র ৩১ দফার বিভিন্ন দিক সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category