• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রীনগরে মুষলধারে বৃষ্টির ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী

Lovelu / ৫১১ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী:

চলছে বর্ষাকাল সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে কখনো টিপটিপ কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রায় প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে সবজি জমিতে পানি প্রবেশ করায় সবজি উৎপাদন কমে যাওয়ায় এবং পচন ধরায় বাজারের সবজির দাম ঊর্ধ্বমুখী বলে জানান পাইকারি ও খুচরা বিক্রেতারা।

খুচরা বিক্রেতা আব্দুল আজিজ খান এ প্রতিনিধিকে জানান বৃষ্টি হওয়ার ফলে পর্যাপ্ত পরিমাণ সবজি কৃষক সরবরাহ করতে না পাড়ায় শাকসবজির আড়তে সবজির পরিমাণ কম থাকায় সবজির দাম বৃদ্ধি।তাদের অধিক দাম দিয়ে সবজি ক্রয় করতে হয় তাই তারাও বেশি দামে সবজি বিক্রি করছেন বাজারে।

গত সপ্তাহে বাজারে যে আলুর প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছিল তা এখন বিক্রি হচ্ছে ২৫ টাকায় ,পেঁয়াজ ৫০ টাকার জায়গায় ৫৫ টাকা। অনুরূপ ভাবে প্রতিটি সবজি কেজিতে পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে লিজা স্টোরের স্বত্বাধিকারী মোঃ রতন খান জানান মুষলধারে বৃষ্টির ফলে মানবেদে বিভিন্ন প্রকারের চাউলের বস্তা ১০০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবে বৃষ্টির অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে আরো দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন।

ক্রেতা জয়নাল শিকদার জানান, গত সপ্তাহের তুলনায় সবজিসহ প্রতিটি পণ্য এর দাম ঊর্ধ্বমুখী।এভাবে দাম বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category