• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

এ দেশ একটি সম্প্রীতির দেশঃ তানভীর হুদা

Lovelu / ৩৯২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র,চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ। তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। এ দেশ একটি সম্প্রীতির দেশ, এদেশে হিন্দু-মুসলমান সহ সকল জাতি  ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। আগামী দিনগুলিতেও এর ব্যতিক্রম হবে না।বিএনপি যখন ক্ষমতায় থাকে সনাতন ধর্মাবলম্বী তখন ভালো থাকেন।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর-২০২৫) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে  তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে নতুনভাবে পরিচালনার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

 

তানভীর হুদা বলেন,পূজা মণ্ডপ পাহারা দেব এটার পক্ষে আমি নই, কারণ আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলেমিশে সকল ধর্মের উৎসব পালন করব। সংখ্যালঘু বিএনপি বিশ্বাস করে না, আমরা সবাই বাংলাদেশি।

 

উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র দাস, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। এসময় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাধেশাহাম সাহা, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মহসিন মুক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মতলব উত্তরের ৩৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category