• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা

আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে নাঃ ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন

Lovelu / ৩৬৭ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মাহবুব আলম লাভলু :

 

২০২৫-২৬ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২ সংশোধিত) এর আওতায় ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রধান মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা মূলক অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার(৩ অক্টোবর ২০২৫) চাঁদপুর মতলব উত্তর উপজেলার   উপজেলার ষাটনল ইউনিয়নের বাবুব বাজারের সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

 

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্ত্বে ও উপজেলা অফিসের অফিস সহকারী আরিফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর অঞ্চল নৌ- পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, কোষ্টগার্ড স্টেশন কমান্ডার বিসিজি লেফটেন্যান্ট শওকত আহমেদ,  সাংবাদিক বোরহানউদ্দিন ডালিম, মো. ফারুক হোসেন,  মৎস্যজীবি কমিটির সভাপতি ফুলচান বর্মন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ২৪ ঘণ্টাই নদীতে টহলে থাকবে। আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ রক্ষায় আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবো। সকল বাহিনী প্রস্তুত রয়েছে, এবং নিরবচ্ছিন্ন অভিযান চলবে।আইন অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে শাস্তির বিধান রয়েছে।

 

তিনি আরোও বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মক ভাবে ক্ষতি হয়।মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ যদি আমরা মা ইলিশ রক্ষা করি, আগামীতে নদীতে আরো বেশি মাছ পাওয়া যাবে এবং আপনারাই উপকৃত হবেন। সরকার ও প্রশাসন এই সময়ে আপনাদের পাশে থাকবে। আমরা সকলে প্রতিজ্ঞা করি, নিষেধাজ্ঞার সময মা ইলিশ ধরা থেকে বিরত থাকি।

 

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, মেঘনার অভয়াশ্রয় এলাকায় নিষেধাজ্ঞার সময়কালে মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অভিযানের সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড ও জাল-পোড়ানোর মতো ব্যবস্থা নেওয়া হবে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কঠোর নজরদারির মাধ্যমে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে জেলেরা উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category