• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল

Lovelu / ৩৮৯ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের প্রধান সড়কগুলোতে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

 

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন। তিনি জনগণের সামনে ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী  সভাপতি অধ্যাপক আবুল বাশার দেওয়ান, সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান নাজির,পৌর জামায়াত সভাপতি এইচ. এম. রবিউল আলম, মাসুদ সরকার, আবদুল লতিফ লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category