• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে  স্ত্রী কেটে দিয়েছে  ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ,  স্ত্রী’ পলাতক

Lovelu / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: 

 

চাঁদপুরের মতলব উত্তরে দ্বিতীয় স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার মতো ঘটেছে চাঞ্চল্যকর ও পৈশাচিক ঘটনা । শ্বশুর বাড়িতে স্বামী মো. উজ্জ্বলের পুরুষাঙ্গ কেটে নেয় স্ত্রী কল্পনা বেগম।সোমবার(২৩ জুন ২০২৫) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী কল্পনা বেগম ও শশুর বাবর আলী পলাতক রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মো. উজ্জ্বল (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। উজ্জ্বল দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) সঙ্গে কিছুদিন যাবৎ কৃষ্ণপুর গ্রামে তার শ্বশুর বাবুর আলীর বাড়িতে বসবাস করছিলেন।রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তার মোবাইল ফোন থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে (মোবাইল: ০১৮১৫৪৪৫৮৫৭) অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বিষয়টি জানায়।তাৎক্ষণিকভাবে ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে তাকে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করেন।

 

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের ও ক্ষোভের  সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

 

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন,এটি একটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। স্বামী উজ্জ্বলকে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তসাপেক্ষ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category