• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে ১৮টি গ্রামে আগাম ঈদ উদযাপন 

Lovelu / ৩৪০ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে আজ আগাম ঈদুল আযহা উদযাপিত হয়েছে।

শুক্রবার(৬জুন) মতলব উত্তর উপজেলার উপজেলার মোহনপুর ইউনিয়নস্থ পাঁচআনী দেওয়ান কান্দি, সাড়ে পাঁচআনী, পাঁচআনী গায়েবি মাজার জামে মসজিদ, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশ, এখলাছপুর ইউনিয়নের মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া গ্রামগুলোর একাংশ মুসলমানরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করেন।

 

সকাল ৮থেকে ৯পর্যন্ত উপজেলার ঈদগাঁয় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়। ৭টি ঈদগাঁ ময়দানে শান্তিপূর্ণ ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চলছে কোরবানির আয়োজন।

গ্রামজুড়ে ঈদের আমেজ।

 

দেওয়ানকান্দি গ্রামের সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম বলেন, আমরা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসাবেই সৌদিসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে মিল রেখে বিগত বছরগুলোর মতো এবারও ‘ আমরা কয়েক গ্রামের মানুষ ঈদুল আযহা উদযাপন করছি। আমরা আগাম ঈদ ঈদ উদযাপন করছি এটা ঠিক না। আমরাই সঠিকভাবে ঈদ উদযাপন করে থাকি। আমাদের পূর্ব পুরুষরাও এভাবে সঠিক নিয়মে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে এসেছে। তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category