• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

নিষেধাজ্ঞার সময়ে ১শ'৮০টি অভিযান, ১৭ জেলেকে জেল-জরিমান

মতলবের মেঘনায় মাছ ধরতে জেলেরা আজ নামছেন

Lovelu / ৪২০ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ইসমত বাহার : 

দু’মাস নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার (১ মে-২০২৫) জেলেরা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন। মার্চ -এপ্রিল দু’মাস  মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। 

 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ১মে থেকে  জেলেরা নদীতে জাটকা ছাড়া সব ধরণের মাছ ধরতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানিয়েছেন,জাটকা ধরার নিষেধাজ্ঞা আগামী জুন পর্যন্ত বহাল থাকবে। এ ছাড়া মেঘনায় অবৈধ কারেন্ট জালের ব্যবহারও নিষিদ্ধ থাকছে।

 

মতলব উত্তর উপজেলা মৎস্য অফিস জানান,অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় ১’শ ৮০ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল, ২০০টি বেহুদি ও অন্যান্য জাল, ৭টি নৌকা  ও ১৭ টন মাছ জব্দ করা হয়। ১১টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে   ৫ জেলেকে কারাদণ্ড ও ১২ জেলেকে ৩২হাজার টাকা জরিমানা করা হয়।

 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট জেলেরা। ষাটনল এলাকার জেলে রিপন বর্মণ ও ফুলচান বর্মণ বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আর্থিক সমস্যায় গত দুই মাস খুব কষ্টে কেটেছে। আজ থেকে তাঁরা আবার মেঘনায় মাছ ধরা শুরু করবেন।

 

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন,৩০ এপ্রিল রাত বারটার পরই জেলেরা নামবে নদীতে।  জাটকা, গুড়া ও পোনা মাছ ধরা  সব সময়ই মৎস্য আইনে নিষেধ আছে। নিষেধাজ্ঞা চলাকালে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁরা এ সহায়তা পাবেন।

 

উপজেলা  নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম সফল ভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আশা করি এর সুফল জেলেরা পাবেন। সরকারের নিয়ম গুলো মেনে চলার আহবান রহিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category