• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

মতলবে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা 

Lovelu / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা আজ সোমবার (৭ এপ্রিল ২০২৫) মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আফজালুর রহমান রিয়েল । 

 

কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি আশরাফুর রহমান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও মতলব পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ গিয়াস, মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আইনুন নাহার কাদরী প্রমুখ।

 

এ সময় সাবেক নৌবাহিনীর কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মোঃ কায়েস প্রধান, বিএনপি নেতা আমির হোসেন খান, ভোলানাথ সাহা, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিপলু, ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পৌর যুবদল নেতা আবু বকর সিদ্দিক রোমান উপস্থিত ছিলেন।

 

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ জামাল হোসেন, ধারাবিবরণীতে ছিলেন ধারাভাষ্যকার ফয়সাল আহম্মেদ। টুর্নামেন্ট পরিচালা কমিটির আহবায়ক বিল্লাল হোসেন প্রধান, সদস্য সচিব ফয়সাল খন্দকার।

 

উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ব্যাচ ২০২৩ বনাম ২০২২ ব্যাচ । খেলায় ১-০ ব্যাচ ২০২৩ জয়লাভ করেন। প্রথম পুরস্কার একটি ফ্রিজ ও রানার্স আপ পুরষ্কার এলইডি টিভি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category