• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তর বিএনপির সভাপতি ফজলুল হক সরকারের মৃত্যুতে ড. জালাল উদ্দিনের শোক প্রকাশ

Lovelu / ১১১ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পাটচাষী সমিতির সাবেক সভাপতি, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি, বৃহত্তর মতলব উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতেল ভর্তি হন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। মরহুমের সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেজন্য সকলেই দোয়া করেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির  সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। শোক বার্তায় তিনি বলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছিলেন। দলের দুর্দিনে তিনি দলকে চালিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার মত একজন দলবান্ধব গুনীজনকে হারিয়ে আমরা যেন অনেক কিছু হারিয়ে ফেললাম। তার কর্মকাহিনী আমাদের কাছে চির স্বরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে পরকালে ভালো রাখুক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category