• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করতে হবে : অধ্যাপক ডাঃ শামীম আহমেদ 

Lovelu / ১৩৯ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ফাইজুল হাসান ইফতি:

বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ শামীম আহমেদ বলেছেন, সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময় ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগণ আর দিনের ভোট রাতে দিতে চায় না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার, কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল। তাই এখন দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করতে হবে।

 

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপুর বাবা মরহুম আবদুর রহমান বেপারীর কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) এর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ শামীম আহমেদ এ কথা বলেন।

 

এ সময় হাসানপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জামাল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদ হাসান টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category