• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

অগ্নিকাণ্ডের ঘটনা আওয়ামী ডেভিলদের কাজঃ ডক্টর জালাল উদ্দিন 

Lovelu / ১৭৭ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ফাইজুল হাসান ইফতি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা আওয়ামী ডেভিলদের কাজ। এ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

 

মঙ্গলবার (১ এপ্রিল-২০২৫) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডক্টর জালাল উদ্দিন আরও বলেন, অগ্নিসন্ত্রাসের হোতা আওয়ামী লীগ নিজে। তিনি দাবি করেন, অগ্নিসন্ত্রাসের যতগুলো ঘটনা ঘটেছে, তাতে দেখা গেছে প্রতিটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকেরাই জড়িত।

 

মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,বাগান বাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়েজ আহমেদ,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দা ইসলাম জেরিন,বিএনপির নেতা মাজহারুল হক, বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান বাবুল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category