• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে কোরআনের পাখিদের নিয়ে ইফতার মাহফিল

আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকলকে ইবাদতের মাধ্যমে কাজ করতে হবেঃ ডা. আনিসুল আউয়াল

Lovelu / ২১০ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

একঝাঁক কোরআনের পাখিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর -২ আসন( মতলব উত্তর ও দক্ষিণ) থেকে  আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী  চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রথম আহবায়ক, মতলব ডক্টরস ফোরামের যুগ্ম আহবায়ক, ড্যাব সদস্য,  শিক্ষানুরাগী ও সমাজ সেবক ডা. আনিসুল আউয়াল পিএইচডি। 

 

বৃহস্পতিবার( ২০ মার্চ-২০২৫) মতলব উত্তর উপজেলার সাহবাজকান্দি রাহমানিয়া নূরানি ও হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি একঝাঁক কোরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।  পবিত্র মাহে  রমজানের ফজিলত ও নীতি নৈতিকতা নিয়ে আলোকপাত করেন ডা. আনিসুল আউয়াল পিএইচডি।

 

ডা. আনিসুল আউয়াল পিএইচডি বলেন, মুমিনদের জন্য পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধির মাস। এ মাসে মুমিন ও মুসলমানদের জন্য অতি সম্মানের মাস, এমাসে পবিত্র কুরআন নাজিল হয়। এ মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকলকে ইবাদতের মাধ্যমে কাজ করতে হবে।

 

 তিনি আরও  বলেন,  রাজনীতি করতে হবে নীতি ও নৈতিকতার মধ্যে দিয়ে, রাজনীতি হলো সবচেয়ে সমাজ সেবামূলক পেশা, এ  পেশাকে নষ্ট করা যাবেনা, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও  মাতা আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও উদ্দেশ্য কে বাস্তবায়ন করতে হবে। রাজনীতি করে হানাহানি, মারামারি, দলের মধ্যে গ্রুপিং করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের একযোগে কাজ করতে হবে।

 

ঐ অনুষ্ঠানে ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ দুলাল মুন্সি প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্রদল নেতা রিয়াদ হোসেন সরকার ও নিশান আহমেদ সহ আরও অনেকে।

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category