নিজস্ব প্রতিবেদক :
একঝাঁক কোরআনের পাখিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর -২ আসন( মতলব উত্তর ও দক্ষিণ) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রথম আহবায়ক, মতলব ডক্টরস ফোরামের যুগ্ম আহবায়ক, ড্যাব সদস্য, শিক্ষানুরাগী ও সমাজ সেবক ডা. আনিসুল আউয়াল পিএইচডি।
বৃহস্পতিবার( ২০ মার্চ-২০২৫) মতলব উত্তর উপজেলার সাহবাজকান্দি রাহমানিয়া নূরানি ও হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি একঝাঁক কোরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের ফজিলত ও নীতি নৈতিকতা নিয়ে আলোকপাত করেন ডা. আনিসুল আউয়াল পিএইচডি।
ডা. আনিসুল আউয়াল পিএইচডি বলেন, মুমিনদের জন্য পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধির মাস। এ মাসে মুমিন ও মুসলমানদের জন্য অতি সম্মানের মাস, এমাসে পবিত্র কুরআন নাজিল হয়। এ মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকলকে ইবাদতের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতি করতে হবে নীতি ও নৈতিকতার মধ্যে দিয়ে, রাজনীতি হলো সবচেয়ে সমাজ সেবামূলক পেশা, এ পেশাকে নষ্ট করা যাবেনা, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাতা আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও উদ্দেশ্য কে বাস্তবায়ন করতে হবে। রাজনীতি করে হানাহানি, মারামারি, দলের মধ্যে গ্রুপিং করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের একযোগে কাজ করতে হবে।
ঐ অনুষ্ঠানে ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ দুলাল মুন্সি প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্রদল নেতা রিয়াদ হোসেন সরকার ও নিশান আহমেদ সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।