• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

লুধুয়া হাইস্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

Lovelu / ১৩৪ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

 নিজস্ব প্রতিবেদক :

 

মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী-২০২৫) সকালে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আস্থা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল।  

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. জাকির হোসেন, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক, লুধুয়া মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবক মোঃ ফারুকুল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, শিক্ষানুরাগী বোরহান উদ্দিন দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক হুমায়ূন কবির।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহনাজ শারমিন জালাল বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত থাকলে বিপথে পা বাড়াতে পারবে না। জীবন বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু গ্রন্থগত বিদ্যা শিক্ষার্থীদের জীবনে সফলতা এনে দিতে পারে না।

 

তিনি বলেন, জীবনের সার্বিক সফলতার জন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার অভ্যাস গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক ও মনোবল বৃদ্ধি পায়।

 

তিনি আরো বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।

 

ছবি-০২

মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category