• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

হুমকির মুখে মেঘনা-ধনাগোদা বেড়ীবাঁধ

মতলবে নদী ভাঙনের কবলে তিনটি গ্রাম 

Lovelu / ১৩০ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

মাহবুব আলম লাভলু:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুরে ধনাগোদা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে। নদীর তীব্র ভাঙ্গনে মেঘনা-ধনগোদা সেচ  প্রকল্পের বেড়িবাঁধটি হুমকির মুখে রয়েছে। ধনাগোদা নদীর পাড়ের মানুষ আতঙ্কে মধ্যে দিনযাপন করছে।

 

নদী ভাঙ্গন রোধে শুক্রবার(১৪ ফেব্রুয়ারী২০২৫) উপজেলা বিএনপি’র সাংগঠিক সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের নেতৃত্বে স্হানীয় বাসিন্দারা ইলেকট্রনিক্স ও ৩ মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। তাদের দাবী দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্হা না নিলে জমিসহ ভিটে মাটি ছাড়া হবে। ভাঙনের শিকার হবে মেঘনা-ধনগোদা সেচ  প্রকল্পের বেড়িবাঁধটি।

 

জানা গেছে,অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে মতলবে দিনদিন নদী ভাঙন তীব্র আকার ধারণ করছে। ভাঙনে কৃষি জমি, ঘরবাড়ি, রাস্তা, নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধটি নদী দ্বারা বেষ্টিত। নদী ভাঙনের কারণে বেড়িবাঁধ এখন হুমকির মুখে।

 

সরেজমিনে জানা যায়, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া, নবীপুর গ্রামের বেশ কিছু এলাকা গত এক সপ্তাহে অসময়ে ভাঙনে নদীরপাড় বাড়ি-ঘড়, সংলগ্ন রাস্তা, সরকারি ঘাটলা সহ ফসলী জমি ইতোমধ্যেই ভেঙে গিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কয়েক শতাধিক পরিবার। আতংকে রয়েছে তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ।

 

উপজেলা বিএনপি’র সাংগঠিক সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, গত সপ্তাহ থেকে আবারো নতুন করে নদী ভাঙন তীব্র আকার ধারন করেছে। অনেকে ইতিমধ্যে জমি হারিয়ে পথে বসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপারে কোন দৃষ্টি নেই। কখন যে নদী ভেঙে আমাদের ঘরবাড়ি, ফসলী জমিসহ নদীতে বিলীন হচ্ছে। এমনকি মেঘনা ধনাগাদা বেড়ী বাঁধটির ঝুঁকিতে পড়ছে। পানি উন্নয়ন বোর্ড(পাউবো) নদী ভাঙ্গন রোদে দ্রুত  ব্যবস্থা নিতে হবে।

 

ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, নদীর পানি কমেছে, বেরেছে নদীর স্রোত। কয়েকদিনে অনেক জায়গা ভেঙেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, ইটভাটা, মসজিদ, হাট-বাজার ও রাস্তা-ঘাট।

 

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের(পাউবোর) নির্বাহী প্রকৌশলীর মো.সেলিম শাহেদ বলেন, আমি নতুন এসেছি। ভাঙনের বিষয়টি আমি জানতাম না। এখন জানলাম। বিষয়টি দেখে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category