• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরের আনন্দ বাজারে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের  উদ্বোধন

Lovelu / ১৫১ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারে “নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৩১জানুয়ারী) সকালে উপজেলার আনন্দ বাজারের প্রধান সড়কের পাশে গড়ে উঠা নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় আলোচনা সভা, কেককাটা, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

ডা.সুলতান আহমেদের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলব এর সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মৃধা, আব্দুস সালাম, নিজাম উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন অত্র ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ডা. মকবুল হোসেন মুকুল।

এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর পদ্মা হাসপাতালের চেয়ারম্যান ডা. শফিউল্লাহ, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র শিশু কন্সাল্টেন্ট ডা. ইসমাইল হোসেন, ডা, জয়নাল আবেদীন, বাজারের আনন্দ প্লাজার মালিক ও সমাজ সেবক হেলাল উদ্দিন সরকার, আনন্দ বাজার ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ডা. নাসির উদ্দিন খোকন, আনন্দবাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শুক্কুর মোল্লা, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার, ডা. আবুল হাসনাত প্রমূখ।
অনুষ্ঠানে স্থানীয় আনন্দ বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেপাশে এলাকার ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।
নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধনের দিনে দিন ব্যাপী রোগীদের ফ্রি চিকিৎসা, সকল পরীক্ষা নিরীক্ষায় ৩৫ভাগ ছাড়। ৫০জন এতিমকে বিভিন্ন প্রকারের ঔষধ ফি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category