• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

উদ্বোধনী খেলায় ঘনিয়ার পাড় ক্রিকেট একাদশের জয়

মতলবের পূর্ব হানির পাড়ে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন 

Lovelu / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানির পাড়ে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার(২৪জানুয়ারি-২০২৫) রাত সাড়ে ৮টায় কলাকান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মোল্লা।

কলাকান্দা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগর। টুর্নামেন্টের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ দিদার।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শফিকুল ইসলাম, ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু,ব্যবসায়ী আশ্রাফ দেওয়ান, কলাকান্দা ইইনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আনোয়ার হোসেন, কান্দাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক তাঁতি, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আল আমিন,ইউপি সদস্য শামসুদ্দিন ছৈয়াল,স্বেচ্ছাসেবক দল নেতা কাইয়ুম মাল, যুবনেতা করিম ছৈয়াল ও আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা জসিম বেপারী, রইস উদ্দিন শুভ, নাহিদ হোসেন প্রমূখ।

উদ্বোধন খেলায়  আদুর ভিটি আদর্শ ক্লাব কে পরাজিত করে ঘনিয়ার পাড় ক্রিকেট একাদশ।  মোট ৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category