• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে বিভিন্ন স্থানে পথসভা

বিএনপি জনগণের দল, জনগণের সুখে দুঃখে পাশে থাকার দল—- বিএনপি নেতা তানভীর হুদা         

Lovelu / ১২৬ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার ছেলে তানভীর হুদা বলেছেন, বৈষম্য বিরোধী আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি ক্ষমতায় আসার বিকল্প নেই।কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান তারুণ্যের উদ্দমী শক্তিতে বিএনপিকে সাজিয়েছেন। বিএনপির কোন নেতাকর্মী দুর্নীতি করে না।

সোমবার (২০ জানুয়ারী-২০২৫) মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 তানভীর হুদা আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী জনবান্ধব এবং দেশপ্রেমিক।বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিনা দোষে জেল খেটেছেন, তবুও দেশ এবং দেশের জনগণকে ছেড়ে যান নি। এতেই বুঝা যায় বিএনপি জনগণের দল, জনগণের সুখে দুঃখে পাশে থাকার দল।

তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। সৈরাচারের দোষররা এখনো দেশে আছে। আগামী নির্বাচন কেন্দ্র করে তারা অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীগুলো রেখে গেছে। তারা সুযোগ পেলে যেকোন সময় সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং দেশের মানুষের কাছে আমার নেতা তারেক রহমানের রাষ্ট্র গঠনর ৩১ দফা পৌঁছে দিতে হবে। আগামী দিনে বিএনপির হাত ধরে বাংলাদেশ উন্নত দেশের শিখরে পৌঁছে যাবে।

সোমবার দুপুরে উপজেলার শিকিরচর গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করেন তানভীর হুদা।

পরে ষাটনল ইউনিয়নের আবু মার্কেট, কুনু মার্কেট, কালীপুর বাজার এবং ইমামপুরে গণসংযোগ এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডল, উপজেলা যুবদল নেতা জহির আহমেদ খান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, ষাটনল ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন, রফিকুল ইসলাম মাষ্টার, যুবদল নেতা আ. সাত্তার গাজী, আব্দুল আজিজ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, ইউপি সদস্য আলআমিন, যুবদল নেতা হালিম সরকার রিংকু, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন মান্নু, জসিম পাটোয়ারী, কবির হোসেন, মিজানুর রহমান, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল রনি, হাসানুল কিবরিয়া তপন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রধান, নাদিম ভূইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category