• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলবে এসিডদগ্ধে নিহত মিলির ৯ মাসের শিশুকে নিয়ে ওসির আবেগঘন স্ট্যাটাস

Lovelu / ১৩৩ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের মতলব উত্তরে এসিড দগ্ধ গৃহবধূ মিলির ৯ মাসের শিশুকে কোলে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক।

 

 মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেলে মিলির মৃত্যু সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান মতলব উত্তর থানার মানবিক অফিসার ইনচার্জ মো.রবিউল। এসিড দগ্ধ মিলির ৯ মাসের শিশু আপনানকে কোলে নিয়ে আদর সোহাগ করেন এবং পরে তার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দেন।

 

স্ট্যাটাসে তিনি লেখেন, মানুষরুপী হিংস্র জন্তুর এসিড সন্ত্রাস দ্বারা দগ্ধ হয়ে গর্ভবতী নারী মিলি আক্তার দীর্ঘ ১০ মাস মৃত্যু যন্ত্রণার সাথে যুদ্ধ করে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসিড দগ্ধ অবস্থায় ভূমিষ্ট হওয়া ফুটফুটে বাচ্চার চেহারা কালের স্বাক্ষী হয়ে থাকবে। আমি ব্যক্তিগত জীবনে খুব কম কান্না করেছি তবে আজ চোখের পানি ধরে রাখতে পারলাম না। বাচ্চাটা মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠুক এই দোয়াই কামনা করি।

 

এদিকে অফিসার ইনচার্জ মো.রবিউল হকের ফেসবুকে র আবেগঘন স্ট্যাটাস দেখে প্রশংসা করছেন সর্বমহলের লোকজন।

 

উল্লেখ্য  উপজেলার পশ্চিম সুজাতপুরে গত ২৫ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তদের দেওয়া এসিড নিক্ষেপে গৃহবধূ অন্ত:সত্ত্বা মিলির শরীরের বিভিন্ন অংশ জলসে যায়। এক মাস পর পুত্র সন্তান প্রসব করে। মিলি ১০  মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category