• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলবের এসিড দগ্ধ মিলি ৯ মাস মৃত্যুর সাথে যুদ্ধ করে চলে গেলেন না ফেরার দেশে 

Lovelu / ১২৫ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

শহিদুল ইসলাম খোকন:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া এসিড দগ্ধ গৃহবধূ মিলি প্রায় ৯ মাস মৃত্যুর সাথে যুদ্ধ করে চলে গেলেন না ফেরার দেশে। সোমবার( ৩০ ডিসেম্বর) বিকেলে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিলির মা রাশেদা বেগম। ২৫ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে মানিক ও মমরুজকান্দি গ্রামের শাহজাহানের ছেলে জাহিদ মিলে এসিড নিক্ষেপ করে।

 

ঘটনা সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার পশ্চিম সুজাতপুর গ্রামের আয়ুব আলীর মেয়ে মিলি আক্তারের সাথে মমরুজকান্দি গ্রামের সফিকুল ইসলাম মানিকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে মিলি আক্তারের অন্যত্র বিয়ের হয়ে গেলেও মানিক তাকে ভুলতে পাড়েনি। এদিকে বিয়ের পর স্বামী বিদেশ থাকায় মিলি বাপের বাড়িতে থাকতো। ২৫ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে মানিক ও মমরুজকান্দি গ্রামের শাহজাহানের ছেলে জাহিদ মিলে এসিড নিক্ষেপ করে। এতে মিলির মুখ, বুক, পিঠ ও হাত ও  মা রাশেদা বেগমের  হাত এবং উরু ঝলসে যায়।

পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে দিলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

 

 মিলির বাবা আইয়ুব আলী সফিকুল ইসলাম মানিক ও জাহিদকে আসামি করে থানায় মামলা করে।পুলিশ এজাহারভূক্ত দুই আসামিকে আটক করে আদালতে প্রেরণ করে। আসামীরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

মতলব উত্তর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম মানিক এবং তাঁর সহযোগী এসিড নিক্ষেপকারী জাহিদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দু’জনই চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

 

নিহত মিলির বাবা আইয়ুব আলী বলেন, নিহত মিলি আক্তারের একটি ৭ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের ফাঁসী চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category