আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এর ২৯ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে কাজী বিপ্লব হাসান, সহ-সভাপতি পদে মো: জসিম উদ্দিন, ও সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হামিদুল ইসলাম লিংকন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সৌরভ, কোষাধক্ষ আব্দুর রাকিব, দপ্তর সম্পাদক মো: রহমত উল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, কার্যকারী সদস্য মোঃ মাসুদ হাসান খান সহ নির্বাচিতদের উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম এর সভাপতি মোহাম্মদ জাকির লস্কর এবং সেক্রেটারি রিয়াজ মাহমুদ মান্নন।
যৌথ শুভেচ্ছা বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাংবাদিকগণ হচ্ছেন জাতির বিবেক। দেশের স্বার্থে প্রতিটি ক্ষেত্রে সত্যকে তুলে ধরা তাদের কাজ। মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, মুন্সীগঞ্জের সাংবাদিকদের তেমনি একটি পেশাদার ও গুরুত্বপূর্ণ সংগঠন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে এই সংগঠনটি দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শুভেচ্ছা বিবৃতিতে ফোরাম এর সভাপতি আশাবাদ ব্যক্ত করে করে বলেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত সাংবাদিক নেতৃত্ব দেশ সংস্কারের এই সময়ে জাতীয় স্বার্থ রক্ষা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখা, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করবেন। একই সাথে দেশি-বিদেশি সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কান্ডারীর ভূমিকা পালন করবেন সেই আশা করি।