• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: শফিকুল ইসলাম সাগর

Lovelu / ১৪৯ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

২৮ ডিসেম্বর ( শনিবার) মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিদেশী ষড়যন্ত্র চলছে, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ওখানে বসে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর কোনো ষড়যন্ত্র করে জিয়ার সৈনিকদেরকে দামিয়ে রাখা যাবে না। দেশের মানুষ খুনি হাসিনার বিচার চায়।

এসময় আরো বক্তব্য রাখেন মতলন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান ( ভিপি জাকির)। তিনি বলেন, খুন, হত্যা ও লুটপাট করে শেখ হাসিনা দেশকে এবং দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল।বাংলার মাটিতে তার বিচার হবে ইনশাআল্লাহ ।

বক্তব্য রাখেন পৌর যুব দলের আহবায়ক মজিবুর রহমান সরকার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে মতলব পৌরসভার বরদিয়া আড়ং, মুন্সীরহাট বাজার এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
এসময় মতলবের বিএনপি, যুবদল,শ্রমিকদল,ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category